Established 2015 EIIN: -

BIR MUKTIJODDHA GIASUDDIN ISLAMIC MODEL SCHOOL, Siddhirganj

শিক্ষা নিয়ে গড়ব দেশ লাল সবুজের বাংলাদেশ

Notice Test
  1. Home
  2. Chairman's Message

Chairman's Message

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিন হলেন নারায়ণগঞ্জ জেলার একজন প্রবীণ রাজনীতিবিদ এবং সমাজসেবক। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখেন। তিনি নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন।

Chairman's Message

মেধা এবং সৃজনশীলতার খেলাঘর হল স্কুল। প্রতি বছর এক ঝাঁক শিশু তাদের অপরিমেয় সম্ভাবনা নিয়ে এই স্কুলে ভর্তি হয়। তাদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলায় অঙ্গীকারবদ্ধ এই শিক্ষা প্রতিষ্ঠানের নিবেদিতপ্রাণ শিক্ষকগণ নিবিড় পরিচর্যা ও অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান ও সৃজনশীলতার বিকাশে সবসময় সচেষ্ট থেকে তাদের সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছে দেন। পাঠ্যপুস্তক বা পুঁথিগত শিক্ষার বাইরে শিশুর কল্পনা উজ্জীবিত করতে হলে শরীরচর্চা, সংগীত, শিল্পকলা, সাহিত্য, বিতর্ক ইত্যাদি পাঠ সহযোগী বা পাঠ বহির্ভূত কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হয়। একজন মানুষ প্রাতিষ্ঠানিক জ্ঞান যতই অর্জন করুক না কেন কল্পনা শক্তি না থাকলে তার পক্ষে নতুন কিছু সৃষ্টি সম্ভব নয়। তাই নিজস্ব বা মৌলিক চিন্তা ভাবনার সামর্থ্য অর্জনের জন্য শিক্ষার্থীরা যত বেশি পড়াশুনা করবে তত তাদের মুক্ত বুদ্ধি ও মুক্ত চিন্তা প্রস্ফুটিত হবে।